হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিনে ভারত থেকে আমদানি করা হলো ১৩৪০ মেট্রিকটন চাউল।বর্তমানে দেশীয় বাজারে চাউলের দাম পাইকারি ও খুচরা মূল্য কম।এদিকে আমদানি মূল্য বেশি হওয়ায় চাল আমদানিতে অনীহা দেখাচ্ছে ব্যাবসায়ীরা।
আমদানিকারকেরা বলছেন চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে।বাণিজ্য মন্তণালয় থেকে বিভিন্ন আমদকনিকারক প্রতিষ্ঠানকে বিনা শুল্কে সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।আগামী ১০ই ডিসেম্বর এর মধ্যো এই চাল আমদানি করতে হবে।কিন্তু দেশীয় বাজার থেকে ভারত থেকে আমদানি করা চালের দাম বেশি পড়ে যাচ্ছে।এতে লোকসানের মুখে পড়ার শঙ্কায় চাল আমদানিতে আগ্রহ হারাচ্ছে আমদানিকারকরা।
বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস সূত্তে জানা যায়,গত ২৮ থেকে ২৭ নভেম্বর রাত আটটা পর্যন্ত সময়ের মধ্যো ৪২টি ট্রাকে ভারত থেকে ১৩৪০ মেট্রিকটন চাল আমদানি করা হয়েছে।এর মধ্যো গতকাল বুধবার(২৭ নভেম্বর)সর্বশেষ আমদানি করা হয়েছে ৪১০ টন স্বর্না (মোটা)চাল।শূল্কায়ন শেষে এই সব চালের ট্রাক বেনাপোল ছেড়ে চলে গেছে।
যশোরে শার্শা উপজেলার চাল আমদানিকারক প্রতিষ্ঠান অর্ক ট্রেডিং ২ হাজার মেট্রিন টন আতপ ও ৩ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল আমদানি করার অনুমোদন পেয়েছে।এর মধ্যো ২০০ মেট্রিকটন সিদ্ধ স্বর্না মোটা চাল আগেই আমদানি করেছে এই প্রতিষ্ঠান।যার প্রতি কেজি আমদানি মূল্য পড়েছে ৫১ টাকা।অনন্য খরচ দেড় থেকে দুই টাকা।অথ্যাৎ ৫৩ টাকা প্রতি কেজি দাম পড়েছে।অথচ দেশীয় বাজারে স্বর্না মোটা চাউল পাইকারি বিক্রয় হচ্ছে ৫০ টাকা।
অর্ক ট্রেডিং এর স্বর্তাধিকারি মফিজুর রহমান বলেন,৫৩ টাকা কেজি দরে মোটা চাল আমদানি করেছি।পরে দেখি দেশীয় বাজারে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে পাইকারি ও খুচরা দরে বিক্রয় হচ্ছে।বাধ্য হয়ে ৫২ টাকা কেজি দরে একটাকা লোকসানে চাউল বিক্রি করতে হয়েছে।যে কারণে ১০ ডিসেম্বর এর মধ্যো ১০ টন চাল আরও আমদানি করা সম্ভব হবে না।যশোরে শার্শার উপজেলার বিভিন্ন আড়তে খোঁজ নিয়ে জানা যায় স্বর্না মোটা চাউল বিভিন্ন আড়তে ৫০ টাকায় পাইকারি দামে বিক্রি হচ্ছে।
এখন নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করেছে যার কারণে চালের দাম আরও কমতে শুরু করবে।যদিও এবার অতিবৃষ্টির কারণে ধান উৎপাদন কম হয়েছে।সে কারণে চাল আমদানির প্রভাব ও থাকবে।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি হেমন্ত কুমার সরকার জানান,বেনাপোল বন্দর দিয়ে ৯ দিনে ৪২টি ট্রাকে ভারত থেকে মোট ১৩৪০ টন চাল আমদানি হয়েছে।আরোও চালের চালান বন্দরে অপেক্ষায় রয়েছে।আমদানি এভাবে অব্যাহত থাকলে চালের দাম কমবে বলে আশা করা যায়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.