
খালেদা আক্তার, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
২৯ আগস্ট ২০২৫, উপজেলা চত্বর, বোয়ালখালী, চট্টগ্রাম আজ শুক্রবার সকালে বোয়ালখালী উপজেলা চত্বরে স্থানীয় “বোয়ালখালী রানার্স” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি প্রতীকী ম্যারাথন বা “ফান রান”। স্বাস্থ্য সচেতনতা, খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই ম্যারাথনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দৌড়প্রেমীরা অংশগ্রহণ করেন।
মূলত ৫ কিলোমিটার দূরত্বের এই দৌড়ে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছিল মাত্র ২০০ টাকা। প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অংশগ্রহণ ও আনন্দ উপভোগ করাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
আয়োজকদের পাশাপাশি সহযোগী সংগঠন হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বোয়ালখালী উপজেলা ইউনিটের যুব টিম। পুরো ইভেন্ট জুড়ে তারা অংশগ্রহণকারীদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। দৌড় চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে বা শারীরিক অসুবিধায় পড়লে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা তাৎক্ষণিক সহায়তা করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিম এর প্রাক্তন দলনেতা ও উপজেলা প্রতিনিধি ( আসাদুজ্জামান নূর) , বর্তমান দলনেতা ( আরিফ মাহমুদ আদিফ) প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগের প্রধান (শেখ মোহাম্মদ জিসান), স্বাস্থ ও সেবা বিভাগ এর উপপ্রধান ( মোহাম্মদ ইমন)
এছাড়া দ্বায়িত্বরত যুব সদস্য দের মধ্যে উপস্থিত ছিলেন
( রাফিউল করিম রাফি ) , ( বিজয় বিশ্বাস)।
ইভেন্ট চলাকালীন স্বেচ্ছাসেবীরা পানি সরবরাহ, হিটস্ট্রোক প্রতিরোধে সহায়তা এবং সামান্য আঘাতপ্রাপ্ত দৌড়বিদদের চিকিৎসা দিয়ে অংশগ্রহণকারীদের আস্থা ও প্রশংসা অর্জন করেন। তাদের এ উদ্যোগে দৌড়বিদরা নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পেরেছেন।
উপস্থিত দৌড়প্রেমীরা জানান, এ ধরনের আয়োজন শুধু শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নয়, বরং একে অপরের সাথে মিলিত হওয়ার ও সামাজিক বন্ধন দৃঢ় করার একটি বড় সুযোগ।
আজকের এই ফান রান ম্যারাথন বোয়ালখালীতে স্বাস্থ্যসচেতনতা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির এক অনন্য আয়োজন হয়ে থাকল। আর এতে রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিমের প্রাথমিক চিকিৎসা সেবার উদ্যোগ অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছে, যা প্রশংসার দাবিদার।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.