
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ (আব্দু মিয়া) রাজনৈতিক ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। সংসদ সদস্য হিসেবে কসবা–আখাউড়া এলাকার উন্নয়নে তার অবদান স্মরণীয়। পাশাপাশি মিলাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে তিনি শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নকল প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হিসেবে ভোক্তা অধিকার ও ন্যায্য বাণিজ্য প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ছিলেন।
তার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরবর্তীতে জানানো হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.