
ঢাকা থেকে পাঠানো তথ্য
সফলভাবে সম্পন্ন হলো ব্লু স্কাই সিটি লিমিটেড-এর রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ২০২৫
গতকাল ১৪ মার্চ ২০২৫ (১ রমজান ১৪৪৬ হিজরি) রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় হাউজিং কোম্পানি ব্লু স্কাই সিটি লিমিটেড-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো "রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ২০২৫"। বিকাল ৩টা থেকে ইফতার পর্যন্ত আয়োজিত এই মহতী অনুষ্ঠানে প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লু স্কাই সিটি লিমিটেড-এর চেয়ারম্যান জনাব রাজু হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক জনাব হারুন নূর রশিদ।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফী ও রফিকুল ইসলাম বিন সাঈদ পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সমাজ বিনির্মাণে এর গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোসাদ্দিকুল আন্ওয়ার, চেয়ারম্যান, ব্লু স্কাই ড্রিম হোটেল এন্ড রিসোর্ট
জনাব সেলিম আহমেদ, চেয়ারম্যান, ব্লু স্কাই ড্রিম সোসাইটি
জনাব এস এম মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ব্লু স্কাই ড্রিম সোসাইটি
জনাব ওয়াশি নাসরুল্লাহ বিন শরীফ, ব্যবস্থাপনা পরিচালক, ব্লু স্কাই ড্রিম হোটেল এন্ড রিসোর্ট
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লু স্কাই সিটি লিমিটেড-এর পরিচালক (বিপণন) জনাব মুতাছিম বিল্লাহ ফুয়াদ।
কোম্পানির সকল পরিচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মাহফিলে উপস্থিত ছিলেন।
সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা নিরাপদ, আধুনিক ও নাগরিক সুবিধাসম্পন্ন একটি পরিকল্পিত শহর গঠনে ব্লু স্কাই সিটি লিমিটেড-এর ভূমিকার প্রশংসা করেন এবং সকলকে এই মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.