
সরকার মাজহারুল ইসলাম ,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে সোমবার সকালে পাশপাপাশি টিনশেডের দুটি কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে শতাধিক কক্ষ, টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল। এ ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে নিঃস্ব সেখানে বসবাসরত ৭৫টি শ্রমিক পরিবার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতা করছেন রাজনৈতিক নেতাকর্মী ও গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীরাও। ঘনবসতি এলাকায় বায়েজিদ হোসেন ও মহিউদ্দিনের দুটি কলোনি রয়েছে। এসব কলোনিতে বসবাস করে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নি¤œ আয়ের মানুষ। প্রতিদিনের মতো সোমবার সকালেও এসব কলোনিতে ভাড়া থাকা শিল্পকারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যান। কিন্তু সকাল ৮টার দিকে মহিউদ্দিনের কলোনির এক ভাড়াটিয়া শাহনাজ বেগমের কক্ষে হঠাৎ করে আগুন জ¦লে উঠে। এসব কক্ষে থাকা শ্রমিকদের শিশু ছেলে-মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা আগুন আতঙ্কে দৌড়ে বাইরে বের হলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এইচ এম ফখরুল ইসলাম এবং পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পৌরসভার পক্ষ থেকে প্রতি পরিবারকে তিন বেলা খাবার ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২টি করে কম্বল এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি পরিবারকে ১ হাজার করে টাকা ও তিন বেলা খাবার বিতরণ করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এইচ এম ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে পৌর ও উপজেলার পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারদের তিন বেলার জন্য ভারি ও শুকনো খাবার এবং কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য সহযোগিতার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারী ভাবে কোনো বরাদ্ধ পেলে তাৎক্ষণিভাবে ক্ষতিগ্রস্থ পরিবারদের পৌছে দেওয়া হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.