
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী, আইডিয়াল মোড় ও কাশর চৌরাস্তায় পৃথক তিনটি স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাচ্চু শ্রমিকদের বেতন বৃদ্ধির আশ্বাস দেন। পাশাপাশি শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনযাত্রার ব্যয় কমাতে প্রতি শুক্রবার ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণ করা হবে। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.