নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, তিনি ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, "এই প্রাকৃতিক দুর্যোগে ভেনেজুয়েলার জনগণের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তাতে বাংলাদেশ সরকার ও জনগণ গভীরভাবে শোকাহত। এ সংকটময় মুহূর্তে আমরা ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে আছি।"
উল্লেখ্য যে, গত কয়েক দিনে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.