বিশেষ প্রতিনিধি, ইমাম হাসান সোহান
টাংগাইলে মধুপুরে বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র ৮০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মধুপুরে লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ এর সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসাদুল ইসলাম (আজাদ)। এসময়ে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপুর্ণ সুস্থতা কামনা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিপূর্ণ সুস্থ দীর্ঘায়ু, নিরাপদে-নির্বিঘ্নে স্বদেশ প্রত্যার্বতনে বিশেষ দোয়া করা হয়। একই সাথে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থ-স্বাভাবিক জীবনযাপনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে । দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার, যুবদল নেতা লালন। পৌর বিএনপির নেতা মিজানুর রহমান প্রমুখ । লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আজাদ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের অতীত ইতিহাস বর্ননা করেন । তিনি বলেন, " আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী । বিগত আওয়ামীলীগ সরকার উনার এবং উনার দুই ছেলের উপর যে অত্যাচার চালিয়েছে তা কোন সভ্য দেশে হতে পারে না । উনি অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন বিধায় আজ উনি মর্যাদার সহিত জীবনযাপন করছেন "।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.