
স্টাফ রিপোর্টার, আবদুল্লাহ
“মাদক ছাড়ি, বল স্বপ্নে দেখি—মাঠ ভরি” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৩নং বেরীবাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো আন্ত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। শনিবার বিকেল ৩টায় শান্তি রানী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৮টি দল। দিনভর উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী ময়মনসিংহ একাদশ বনাম টাঙ্গাইল একাদশ। খেলা দেখতে মাঠজুড়ে উপস্থিত ছিলেন শত শত দর্শক। খেলার এক পর্যায়ে স্থানীয় দর্শক রবিউল ইসলাম বলেন, “এমন সুন্দর আয়োজন আমাদের গ্রামীণ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে। আমরা চাই প্রতিবছর এভাবে টুর্নামেন্ট হোক।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং বেরীবাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিঃ রুবেল রিছিল। তিনি বলেন, “আমরা খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে চাই। ফুটবল শুধু বিনোদন নয়, ঐক্যেরও প্রতীক।” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম আজাদ। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “খেলাধুলা শরীর ও মনের সুস্থতা বজায় রাখে। এই ধরনের টুর্নামেন্ট তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে বড় ভূমিকা রাখে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য সম্পাদক মো. নুরুল আলম, যুবদল নেতা লালনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ফাইনাল শেষে বিজয়ী দলকে ট্রফি ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.