
বিশেষ প্রতিনিধি , ইমাম হাসান সোহান
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে স্বরণকালের সর্ব বৃহৎ শোভাযাত্রার মাধ্যমে । বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় টাঙ্গাইল -১ (ধনবাড়ী- মধুপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে স্মরণকালের বিশাল শোভাযাত্রা মধুপুর পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষীণ করে । দুই ঘন্টা ব্যাপী এই শোভাযাত্রায় মধুপুরের প্রতিটি সড়কে মানুষের ঢল নেমে যায় । এর আগে বিকেল চারটার দিকে মধুপুর অডিটোরিয়াম এবং মধুপুর কলেজ লোকে লোকারন্য হয়ে যায় । জায়গা না পেয়ে মানুষ মিছিল নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান গ্রহণ করে । বিকেল পাঁচটার দিকে এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে সকল মিছিল একযোগে মধুপুর মহাসড়কে বিশাল আনন্দ শোভাযাত্রায় রুপ ধারণ করে । মধুপুরের বিভিন্ন ইউনিয়ন এবং মধুপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রায় নানান রকম বাদ্যযন্ত্র বাজিয়ে লাঠিয়াল বাহিনী লাঠি খেলা পরিবেশন করতে করতে অগ্রসর হয় । এসময় মধুপুর আদিবাসী গারো আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশ করে । এছাড়াও শোভাযাত্রায় বিপুল পরিমাণ বিভিন্ন বয়সী নারীদের অংশগ্রহণ করতে দেখা যায় । সন্ধ্যায় শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আলী বলেন, " টাঙ্গাইল -১ আসনে বিএনপির মনোনয়ন এর জন্য একমাত্র যোগ্য প্রার্থী আমি । আমার মতো ত্যাগী নেতা ধনবাড়ী - মধুপুরে আর একজনও নাই । আমি এবং আমার লোকজন চাঁদাবাজি, টেন্ডারবাজি, সালিশ, দখলবাজি, সন্ত্রাসী কার্যকলাপ কোন কিছুর সাথে জড়িত নই । উপরন্তু মানুষের ভালোবাসা এবং দোয়া আমাদের সাথে আছে । তাই মনোনয়ন আমরাই পাবো ইনশাআল্লাহ "।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.