
এস.এম জাহিদ হোসাইন গাজীপুরঃ
আজ ৮ই মার্চ ২০২৪ রোজ শুক্রবার সময় বিকাল ০৩ ঘটিকায় স্থানঃ গাজীপুর মহানগর বাসন মেট্রো থানার ভোগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাসিবুল একাদশ বনাম আল-আমিন একাদশ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ রকিব সরকার সদস্য, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ। সাবেক সহ-সম্পাদক ও সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ। সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুদ করিম ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ দেলোয়ার হোসেন প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ আব্দুল হামিদ মুন্সী, মোঃ আমজাদ হোসেন সরকার, মোঃ আব্দুর সালাম, মোঃ আতাউর রহমান, মোঃ তানভীর শিশির, ও মোঃ ইলিয়াস হোসেন সহ সম্মানিত অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ।
আজ বিকেল ০২:৪৫ ঘটিকার সময় ফাইনাল খেলার টসে জয়ী হয়ে হাসিবুল একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঠিক তার আগেই কানায় কানায় দর্শনার্থীদের পূর্ণতা পায় খেলার মাঠটি প্রথমে ব্যাট করে শক্তিশালী হাসিবুল একাদশ নির্ধারিত ১৪ অভার শেষে ১৫৭ রানের টার্গেট ছুঁড়ে দেন শক্তিশালী আলামিন একাদশ টিমকে দ্বিতীয় ইনিংসে আল-আমিন একাদশ তাদের সেরা খেলাটি উপহার দিয়ে ও জয়ের দেখা পেলেন না তারা কারণ ১৩৪ রানের মধ্যেই তাদের নির্ধারিত ওভার শেষ হয়ে গেলে ২২ রানে জয়ের দেখা পেয়ে যান হাসিবুল একাদশ টিম। খেলা শেষে বিভিন্ন বক্তারা বিজয়ী টিম এবং রানার্স অফ টিমকে তাদের অসাধারণ খেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ রকিব সরকার বিজয়ী টিম এবং রানার্স আপ টিমকে অভিনন্দন জানান। তিনি আরও বলেন অত্র এলাকাবাসী যে এরকম একটি সুন্দর উদ্যোগ নিয়েছে এজন্য এলাকাবাসীকে ও অভিনন্দন জানান। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করবেন, এবং সকল ছেলে-মেয়েদের প্রতি সুদৃষ্টি রাখবেন কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারা যেন কখনোই মাদক সেবন বা কোন অনৈতিক কাজে সাথে জড়িয়ে না হয়ে পড়েন সেই দিকে এলাকাবাসীর সহ সকল অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন। গাজীপুর মহানগর বাসন ভোগড়া থেকে তিনি জাতীয় ক্রিকেট টিমে খেলার মত যোগ্য খেলোয়াড় দেখতে চান। এ জন্য তিনি যে কোন ধরনের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন এবং সকল খেলোয়াড়দের ভবিষ্যৎ জীবন মঙ্গলময় হোক এই কামনা করেন। তিনি বিজয়ী টিমকে তিনি নিজ হাতে তাদের বিজয়ী পুরস্কার তুলে দেন এরপর রানার্স আপ টিমকে তাদের সম্মাননা পুরস্কারটি তুলে দেন সবশেষে ম্যান অব দ্যা ম্যাচ এর সম্মাননা পুরস্কার হাসিবুল কে তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত খেলা পরিচালনায় ছিলেন রুবেল অরুফে ইটিং প্রধান। সার্বিক সহযোগিতায় ছিলেন হাসিবুল, আল-আমিন, সাকিব, শিশির, সাইফুল, আল-আমিন ২ ও তামিম। খেলার আয়োজক হিসেবে ছিলেন সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী। সৌজন্যেঃ তাহসিন ইলেকট্রিক লাভেল সংলগ্ন, মধ্য ভোগড়া। প্রচারেঃ শিহাব উদ্দিন ভোলিশন স্কুল।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.