
বিশেষ প্রতিনিধি,গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও দলীয় সমর্থন চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট, ব্যানার ফেস্টন ও প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ যুবদল নেতা আলমগীর কবির মহাসীন। মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক যুগ্ম- আহ্বায়ক এবং বর্তমানে মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক পদে দায়িত্বে এই উদীয়মান তরুণ নেতা।১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নকে একটি দুর্নীতি, মাদক ও চাদাবাজমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
গতকাল শনিবার (১৯,২০,২৩,২৪, সেপ্টেম্বর ২০২৬) ৪দিন ব্যাপি মহিমাগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও বাজার মোড়ে মোড়ে, ও শহরের বিভিন্ন জায়গায় বিলবোর্ড লাগিয়ে, সেই সাথে বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল মাধ্যমে- স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনা কেন্দ্র বিন্দুতে এসেছেন তরুণ প্রজন্মের আইকন যুবনেতা আলমগীর কবির মহাসীন।
বক্তব্যে আলমগীর কবির মহাসীন বলেন, “রাজনীতি কোনো ব্যক্তিগত অর্জনের মাধ্যম নয়, বরং এটি জনকল্যাণের পবিত্র ব্রত। আমি কোনো ব্যক্তিগত স্বার্থের টানে নয়, বরং অবহেলিত মানুষের প্রকৃত সেবক হিসেবে তাদের পাশে দাঁড়াতে চাই"।
তিনি আরও বলেন, জনগণের রায় নিয়ে নির্বাচিত হলে বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মোহাম্মদ শামীম কায়ছার লিংকন এমপির সার্বিক সহযোগিতায় এলাকার গ্রাম আদালতকে আরও কার্যকর করা হবে। এর মাধ্যমে স্থানীয় ছোটখাটো বিরোধ ও সালিশি ঝামেলা দ্রুত নিষ্পত্তি এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করা হবে। সত্য ও ন্যায়ের পক্ষে নিজের আপসহীন অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “কালোকে কালো আর সাদাকে সাদা বলতে আমার কোনো ভয় নেই।” এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে মহিমাগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের দোয়া ও দলীয় সমর্থন সহযোগিতা কামনা করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.