
খালেদা আক্তার, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী প্রচারণা, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’-র নামে অপসংস্কৃতি ও বিশৃঙ্খলা রোধে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন এবং উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ মোহসীন উদ্দীন। তাঁরা শিক্ষার্থীদের সুস্থ ধারার সংস্কৃতি চর্চা এবং পড়াশোনায় একাগ্র হওয়ার আহ্বান জানান। তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে নিজেকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন। তার তত্তাবধানে সচেতনতামূলক থিম সংটি প্রদর্শিত হয়।
থিম সং প্রদর্শন ও মূল বার্তা: অনুষ্ঠানে একটি বিশেষ থিম সং প্রদর্শন করা হয়। গানটির মাধ্যমে মাদক ও ইভটিজিংয়ের কুফল তুলে ধরা হয়। পাশাপাশি ‘র্যাগ ডে’-র নামে ডিজে পার্টি বা বিশৃঙ্খলা না করে সুস্থ বিনোদনের আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের একাডেমিক উন্নতির লক্ষ্যে রাতে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ডিভাইস বা ইন্টারনেটের অপব্যবহার কমিয়ে বইয়ের সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেয়া হয়।
ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র গঠন এবং একটি সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে কলেজ প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপস্থিত শিক্ষার্থীরাও এই আহবানে ইতিবাচক সাড়া দেয় এবং সুস্থ সুন্দর জীবন গড়ার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.