শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
বি এন পির ডাকা হরতাল সমর্থনে আজ মঙ্গলবারে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা বটতলা বাজারে সকালে পালিত হয় হরতাল ও পিকেটিং।
শেরপুর জেলা বি এন পির সভাপতি ও শেরপুর ৩ শ্রীবরদী ঝিনাইগাতি আসনের তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে পালিত হয় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং।
এ সময় উপস্থিত থাকেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল,শ্রীবরদী শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরি আকুল, সাধারন সম্পাদক আনিসুজ্জামান খোকন, শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মহা আলরেরুনী সহ শ্রীবরদী উপজেলা ও শহর বিএনপি নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল অঙ্গও সহযোগী সাংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.