
নূরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদক:
বীমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকার আটকে থাকা দাবি পরিশোধ করেছে আইডিআরএ। সোমবার রাজধানীর আইডিআরএ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন নিজ হাতে গ্রাহকদের প্রতিনিধিদের কাছে চেক হস্তান্তর করেন।
এ দফায় পদ্মা ইসলামী লাইফ (১২ কোটি টাকা), হোমল্যান্ড লাইফ (৪.৯৮ কোটি টাকা), ফারইস্ট ইসলামী লাইফ (৫ কোটি টাকা), সানফ্লাওয়ার লাইফ (৫৫.৩ লাখ টাকা) এবং সানলাইফ ইন্স্যুরেন্সের (৫০.১৮ লাখ টাকা) গ্রাহকদের অর্থ দেওয়া হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি কোম্পানির ২ হাজার ৫৪৯ জনকে ১৪ কোটি ৫১ লাখ টাকা দেওয়া হয়েছিল। দুই দফা মিলিয়ে মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিধারী পেলাম ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা। আইডিআরএ জানায়, যাচাই-বাছাই শেষে অবশিষ্ট বৈধ দাবিগুলোও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.