হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুরের উপর প্রবাহিত ভবদহ নদীর পানি বৃদ্ধির কারণে, বেশ কিছু গ্রাম প্লাবিত হয়।যার করণে বিপদে পড়ে ও এলাকার মধ্যবিত্ত ও খেটেখাওয়া অসহায় মানুষ।তারা তিন বেলা কোন রকম খেয়ে না খেয়ে দিন পার করছে। এরই ভিতরে বেড়েছে ও এলাকায় বে সরকারি এনজিও এবং ব্যাংকের কিস্তির চাপ। এনজিওর প্রতিনিধিরা এসে কিস্তির টাকার জন্য প্রতিনিয়তই চাপ সৃষ্টি করছে।যার করণে দিশেহারা ওই এলাকার অসহায় মানুষ।
ওই এলাকার গফুর মোল্লা নামে একজন দিনমজুরির সাথে কথা বলে তিনি বলেন, এমনিতে এলাকায় জলাবদ্ধতার কারণে কাজকর্ম নাই,কোন রকম হাফ পেট খেয়ে বেঁচে আছি,এর মধ্যো এনজিওর লোকজন এসে কিস্তির জন্য চাপ দিচ্ছে। আমরা এই পানি নিষ্কাশন ও নতুন ফসল না উঠা পর্যন্ত কিস্তি বন্ধ করার জন্য অনুরোধ করছি।
বৃহস্পতিবার(২৪অক্টোবর) নতুন ফসল না ওঠা পর্যন্ত ভবদহ এলাকায় কিস্তি বন্ধের জন্য স্মারকলিপি বেলা ১২টায় প্রদান করেন ভবদহ এলাকার জনগণ।
ভবদহ এলাকার পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক প্রতিনিধিদল,জেলা প্রসাশকের অনুপস্থিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, রফিকুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় প্রতিনিধি দলের সদস্য উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির উপদেষ্টা,তসলিম-উর-রহমান,নাজিমউদ্দিন,জিল্লুর রহমান ভিটু,সাধন বিশ্বাস উত্তম বিশ্বাস প্রমুখ।
প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে ২০/২৫ জনের এক প্রতিনিধি দল জলাবদ্ধ এলাকা থেকে উঠে আসে।তারা দাবি করেন যখন আমরা একবেলা ঠিকমত খেতে পরছি না তখন কিস্তির টাকা দিবো কিভাবে।পানি সরুক নতুন ফসল উঠুক আমরা কিস্তি দিয়ে দেব।
সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান বলেন,আমরা জেলা প্রসাশক বরাবর লিখিত স্মারকলিপি দিয়েছি উনি বিচার বিবেচনা করে দ্রুতই ব্যাবস্থা গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.