হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
আগামী ১৮ ফেব্রুয়ারি যশোরের সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুরে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে থানা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা মাস্টার শফিকুল ইসলাম, মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম গাজী, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, মোকাররম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, হেলাল উদ্দিন, তরিকুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.