হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি
যশোরের বলরামপুর এলাকার ত্রাস ফেরদৌস আলমসহ আওয়ামীলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা । রোববার দিবাগত (৯ ফেব্রুয়ারি) রাত থেকে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন, বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি-ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়া মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত শুকুমার ঘোষের ছেলে মদন ঘোষ, একই গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে শেখ হারুন অর রশীদ, রামকুঞ্চপুরের মৃত হোসেন আলী মোল্যার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদায়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.