হাফিজুর রহমান (ক্রাইম রিপোটার) যশোর
যশোর সদর উপজেলায় মা,ছেলেসহ চার জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করে মামলা করেছে মেয়ে অপহরণের ভুক্তভোগী এক মা।
আসামিরা হলো যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের মিজানুর রহমানের ছেলে রাসেল (২১)ও তার মা জাহানারা বেগম (৪২), একই গ্রামের মুন্সি সহির হোসেনে ছেলে জিয়াউর রহমান(৪২),এবং নাজির আহম্মেদের ছেলে শাওন আহম্মেদ(২৫)।
অপহরণের শিকার কলেজ ছাত্রী মা এজহারে উল্লেখ করেছেন,তার মেয়ে সিঙ্গিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।কলেজের যাতায়াতের প্রায় সময়, আসামি রাসেল তার আমার মেয়েকে উত্যক্ত করতো।কুপ্রস্তাব দিতো।কিন্তু আমার মেয়ে রাজি না হওয়ায় তার ক্ষতির চেষ্টা করে।গত( ৮ই অক্টোবর)বিকাল পাঁচটার সময় বসুন্ধিয়া বাজারে যাবার সময় ফুসলিয়ে তাকে জোর করে একটি মাইক্রোবাসে করে নিয়ে চলে যায়।
পরে আমি জানতে পেরে রাসেলের পিতা-মাতার কাছে আমার মেয়েকে ফেরত চাই।কিন্তু রাসেলের পিতা-মাতা আমাকে কোন প্রকার সহযোগিতা করেনি।তাই মেয়েকে উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে আজ(২৫ অক্টোবর) যশোর সদর থানায় মামলা করেছি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.