
হাফিজুর রহমান (বিশেষ প্রতিনিধি ক্রাইম)যশোর
যশোর জেলা বিএনপির উদ্যোগে কেশবপুর উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নেতাকর্মীরা।
যশোর জেলার কেশবপুর উপজেলার সাবদিয়া ব্রহ্মকাটি বালিয়াডাঙ্গা আলতাপুর সহ কেশবপুর পৌরসভার কয়েকটি গ্রাম প্লাবিত হয়।এতে করে এই গ্রামের লোকজন অভাব অনাটনে দিন পার করছে।
তারই ধারাবাহিকতায় এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা বিএনপি। গতকাল যশোর জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ কার্যক্রম চালায়। এই ত্রাণ কার্যক্রমে উপস্তিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব আ্যাডভোকেট সাবেরুল হক সাবু কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদল ও কেশবপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিকালে কেশবপুর ডিগ্রি কলেজ মাঠ এবং বিএনপির কায্যালয়ের সামনে ত্রাণ দেওয়া হয়।বন্যাকবলিত লোকজন ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবুর বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত মানুষদের ত্রাণ সমগ্রী দেওয়া হচ্ছে।প্রায় এক হাজার পরিবার কে ত্রাণ সমগ্রী দেওয়া হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.