
বিভাগীয় ক্রাইম ক্রসপন্ডেন্ট, রংপুর।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোর্শেদা বেগম সুইটি নামে এক গৃহবধূকে হত্যা করে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের আঘাতে গুরুতর আহত হয়েছেন নিহত গৃহবধূর স্বামী মিজানুর রহমান।
৭ ফেব্রুয়ারি ( বুধবার ) ভোররাতে ঘটনাটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালার শালিকাদহ গ্রামে এই ঘটনাটি ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাড়ি ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এখনও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অবস্থান করছি। ওই বাড়িতে স্বামী-স্ত্রী দু’জনে ছিলেন। এরমধ্যে একজন নিহত অপরজন গুরুতর আহত। বর্তমানে নিহত গৃহবধূর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মিজানুর রহমানকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান সুস্থ হলে ক্ষতির পরিমাণ কিংবা মূল ঘটনা কি জানা যাবে।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি বিষয়টি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.