
মেহেদী হাসান মুন, রংপুর বিভাগঃ
"ফোঁটা ফোঁটা রক্তে ফোটাই ভালোবাসার রক্ত গোলাপ "এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে এগিয়ে চলছে, "রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন"। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে সংগঠনটি
০৯/০৮/২০২৫ ইং শনিবার, রংপুর একাডেমী,পাগলাপীর, রংপুরে সংগঠনটি অতি অল্প সময়ে ১৩ হাজার সদস্যের পরিবারে পরিনত হওয়ায় ২য় ব্লাড ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ লিপটন বলেন, একটা সংগঠন থেকে সম্পূর্ণ ফ্রীতে প্রায় ২৫০ জন ছাত্র/ছাত্রীর ব্লাড গ্ৰুপ নির্ণয় করে দেয়া সত্যি অসাধারণ একটা ব্যাপার। সেলুট তাদের কে।
প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোঃ রাশেদুল ইসলাম বলেন, আমরা মাইলস্টোন কলেজের অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে অবগত আছি, তাই প্রতিটা স্কুলের উচিত বাচ্চাদের ব্লাড গ্ৰুপ নির্ণয় করে রাখা।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ সৈকত বলেছেন, আমরা বাচ্চাদের উৎসাহিত করবো স্বেচ্ছাসেবী সংগঠন গুলোতে যেন তারা জড়িত হয়।
প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা তাদের ব্লাড গ্ৰুপ জানতে পেরে আনন্দ প্রকাশ করেন।
সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ আসাদুজ্জামান রংপুরী বলেন, রংপুরে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেখানে গিয়ে সম্পূর্ণ ফ্রীতে ব্লাড গ্ৰুপ নির্ণয় করে দিয়ে আসবো ইনশাআল্লাহ।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারহান আজীম, ব্লাড ক্যাম্পেইন সম্পাদক মোছাঃ তাসলিমা ইসলাম, সহ ব্লাড ক্যাম্পেইন সম্পাদক আল আমিন, মডারেটর ফারজানা হক, মডারেটর মোবাশ্বের আলী, মডারেটর শিমুল বাবু, মডারেটর আইরিন নাহার, মডারেটর মোছাঃ কারিমা আক্তার, মডারেটর মোঃ ইমরান আলী, মডারেটর হাঃমোঃআঃ আলীম, অতিথি সদস্য তপন দাদু, রাব্বি ইসলাম।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.