
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী থানার প্রেমতলী সরকারী বালু ঘাট এলাকা থেকে কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতর নাম সাব্বির রহমান সাকিম (২২)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির সদস্যরা গোদাগাড়ী থানার প্রেমতলী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওইদিন গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাটের পানি উন্নয়ন বোর্ডের ড্রিপ মেশিনের পাকা ঘরের দক্ষিণ পাশে দুইজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা পুলিশের ওই দল অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাব্বির রহমান সাকিকে আটক করে তার দেহ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ কওে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.