
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান রাজশাহী মহানগরস্থ সম্মানিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) আরএমপি সদর দপ্তরের সভা কক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধান সম্পর্কে মতবিনিময় করেন।
সভায় গণমাধ্যমকর্মীগণ মহানগরীর বিভিন্ন সমস্যা সম্পর্কে নবনিযুক্ত পুলিশ কমিশনারকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
পুলিশ কমিশনার সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে বলেন, "পুলিশের কার্যক্রমকে সর্বসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মূল্যবান মতামত পুলিশের কাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করে"।
তিনি গনমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, “রাজশাহী মেট্রোপলিটন এলাকা, দেশের অন্যান্য বিভাগীয় শহরের মতোই নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ আরএমপি’র জন্য অত্যন্ত মূল্যবান।” তিনি একটি নিরাপদ নগরী নিশ্চিতকরণে সব ধরণের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে উপস্থিত সাংবাদিকদের জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.