রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় র্যাবের বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ ৬ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার
দাশপুকুর(পূর্ব পাড়া) এলাকার মতিউর রহমানের
ইসমাইল হোসেন সবুজ (২৯),লক্ষিপুর আইডি কোয়ার্টার এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ অন্ত (৩১), আইডি লক্ষিপুর বাগানপাড়া, রেললাইন বস্তি এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ শাহজাহান (৩০), দামকুড়া থানার খোলাবোনা এলাকার
মৃতঃ আবু তাহের এর ছেলে মোঃ আরাফাত (১৯), পবা থানার পূর্ব মোল্লাপাড়া(আশা অফিস) ভিকোর পাঠাল এলাকার নুরুজ্জামানের ছেলে মোঃ ফিরোজ ইসলাম (২৬), নওগাঁর মান্দা থানার
চক চোয়ার এলাকার (বর্তমানে- তেরখাদিয়া পশ্চিম পাড়া( পরাগ মিয়ার ভাড়াটিয়া), থানা-রাজপাড়া,রাজশাহী)
ফুল মোহাম্মদের ছেলে মোঃ লিটন (৩০)। তবে পলাতক আসামীর নাম পিংকি বেগম, সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি লক্ষিপুর (বাগানপাড়া) এলাকার মৃত সাজ্জাদ আলীর মেয়ে।
র্যাব-৫ জানায়, গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।
গ্রেফতারের পর জব্দকৃত আলামত হিসাবে গাঁজা এক কেজি ৯৯০ গ্রাম, ইয়াবা-১১ পিস, ট্যাপেন্টডল ট্যাবলেট-৫ পিস মোবাইল - ৩ টি, সীম - ৩ টি, নগদ - ১৫৯৪০/-টাকা উদ্ধার করে।
স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানী জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর নামক এলাকায় বর্তমানে ব্যাপক হারে মাদকের কেনা বেচা বৃদ্ধি পেয়েছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানটি নিবিড় ভাবে পর্যবেক্ষনে রাখে এবং অদ্য তারিখ রাতে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করে ।
ধৃত আসামিগণ এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিক্রি করে আসছিল। তাছাড়া ধৃত আসামিগন নিজেরাও বিভিন্ন ধরণের মাদক সেবন করে।
উক্ত আসামিগনদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.