
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে।
আজ শুক্রবার(২৪ নভেম্বর) ভোরে রাজশাহী নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে উঠে আছে। এনিয়ে ওই এলাকার জেলেদের মাঝে হইচই পড়ে গেছে। বাঘাইড় মাছটি বিক্রিও হয়েছে এক পাইকারী মাছ ক্রেতার কাছে। দামও হাকিয়েছে ৫০ হাজার টাকা। এতেই জেলে শাহাজান মাছটি খুশিতে বিক্রি করেছেন।
জানাগেছে, আজ শুক্রবার ভোরবেলায় জেলে শাহজামান পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে। অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। খবর পেয়ে সেখানেই এক পাইকারী মাছ ব্যবসায়ী যায়। এরপরে মাছটি সেখানেই বিক্রি করে দেয় জেলে শাহজামান।
জেলে শাহজামান বলেন, নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে অন্য জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। খবর পেয়ে এক পাইকারি মাছ বিক্রেতা মাছটি দামদর করে কিনে নিয়ে যায়। তার কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.