
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার,রাজশাহীঃ
নবম শ্রেণীর ছাত্রী কে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ মামলার অন্যতম আসামী জামাদুর কে রাজশাহী মহাগরীর এয়ারপোর্ট থানা হতে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত জামাদুর ইসলাম(৩৮) রাজশাহীর চারঘাট থানার সাদিপুর এলাকার আব্দুস সালাম ওরফে কালু ছেলে।
র্যাব-৫ জানায়, আজ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী নামক এলাকায় অভিযান পরিচালনা করে নবম শ্রেণীর ছাত্রী কে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ জামাদুর ইসলাম গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, উক্ত মামলার ১নং বিবাদী মোঃ তোজাম্মেল হোসেন উজ্জল @ শ্রাবণ (২৭) উক্ত ভিকটিমকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়শই প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিত। এক পর্যায়ে গত ২২/০১/২০২৫ তারিখে সকাল অনুমান ১০টার সময় ১নং বিবাদী গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ জামাদুর ইসলাম এর সহায়তায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে ১নং বিবাদীর বসতবাড়ীতে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিম এর পিতা বাদী হয়ে রাজশাহী জেলার চারঘাট থানায় ধর্ষক তোজাম্মেল হোসেন উজ্জল @ শ্রাবণ (২৭) এবং মোঃ জামাদুর ইসলাম (৩৮) এর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
আজ বৃহস্পতিবার ১৩ মার্চ-২০২৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী দেউয়ানবাড়ী নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামালর অন্যতম আসামী মোঃ জামাদুর ইসলাম‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.