রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রাজশাহী জেলা শাখার আয়োজনে এ উদযাপন কর্মসূচি পালন করা হয়। নিরাপদ সড়ক চাই এর নের্তৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে নগরীর লক্ষীপুর মোড়স্থ কার্যালয়ের সামনে থেকে রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় একটি র্যালী বের হয়। র্যালীটি লক্ষ¥ীপুর মোড় হয়ে সিএনবি'র মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়।
র্যালিতে নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু। র্যালি শেষে সংগঠনের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্ব শেষে নগরী লক্ষ¥ীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও রাত ৯ টার সময় সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মনিরুল হক, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল ইসলাম শিশু এবং আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমব্রম।এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ।সদস্যদের মদ্ধে উপস্থিত ছিলেন সবুজ আলী, ইউনুস আলী, আসমানী খাতুন আঁখি, লাকী, আফ্রিদি, শারমিন সুলতানা, আজমিরা আখতার, মিজানুর রহমান, আশরাফুজ্জান প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ এবং সার্বিক সহযোগীতায় ছিলে সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.