
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালককে (পিডি) নিজ কার্যালয়ে লাঞ্ছিত করা হয়েছে। এ সময় তার কার্যালয়ে ভাংচুরও করা হয়।
গত রবিবার সন্ধ্যার পরে একজন ঠিকাদার ও তার লোকজন কাজ না পেয়ে
এ ঘটনা ঘটিয়েছে বলে জানাগেছে।
ওই প্রকল্প পরিচালকের নাম শহিদুর রহমান। তিনি বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (চলতি) দায়িত্বপ্রাপ্ত ও ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহিদুর রহমানের কার্যালয়ে যান ইসলামপন্থী একটি দলের অনুসারি একজন ঠিকাদারের লোকজন। তাদের বাড়ি নগরীর তেরখাদিয়া এলাকায়। কাজ না পাওয়ায় শহিদুরের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে তারা শহিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তারা দপ্তরও ভাঙচুর করা হয়।
শহিদুর রহমান বলেন, ‘টেন্ডার করা হয়েছে, এখনো রেজাল্টই হয়নি। এরই মধ্যে কাজ পাবে না মনে করে কয়েকজন ছেলে-পেলে এসে হইচই করেছে। ঠিকাদার ওদের পাঠিয়ে দিয়েছে। তাদের ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানান তিনি।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বলেন, এটি হালকা ঘটনা হলেও দুঃখজনক। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়, আলোচনা করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। তারা সঠিকভাবেই কাজ করতে চান। ব্যাপারটি কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.