
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মদ ২৯ বোতল ও ৩০ প্যাকেট কীটনাশক আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
রাজশাহী বিজিবি সুত্রে জানায়, আজ ৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক সাড়ে ৩টা হতে সোয়া ৪টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত টহল দল অবস্থানরত ছিলেন।
পরে গোপন সংবাদের তথ্য অনুযায়ী বিজিবি সদস্যরা রাজশাহী জেলার বাঘা থানাধীন সীমান্ত পিলার ৭৮/২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এবং সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর নামক স্থানে পৃথক ২টি অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে এ সময় মালিকবিহীন ২টি প্লাষ্টিকের বস্তায় *১৯ বোতল ভারতীয় Old Monk মদ ও ১০ বোতল জেডি মদ এবং অপর ২টি প্লাষ্টিকের বস্তায় ৩০ প্যাকেট ভারতীয় MANCOZEB 75% DITHANEM-45 (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক* আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য বাঘা থানায় এবং কীটনাশক রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.