
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র ৬ সদস্যের টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখালী থানাধীন হবিরবাতান নামক স্থান হতে মালিকবিহীন ৩ বস্তা (৪৯০ বোতল) ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
রাজশাহী ১ বিজিবি'র অধিনায়ক গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, অদ্য আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত একটার দিকে রাজশাহী বিজিবি-১ এর আওতায় শাহাপুর বিওপি’র ভারতীয় সীমান্ত এলাকা হতে উক্ত ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় কাটাখালী থানায় জমা করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.