
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে বিশাল একটি গাঁজার গাছ-সহ মোঃ আব্দুল মাজেদ (৪৫), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল মাজেদ রাজশাহী মহানগরীর পবা থানার দুর্গা পারিলা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৫ ) বেলা পৌনে ১২টায় পবা থানার দুর্গা পারিলা গ্রামের একটি পেয়ারা বাগানের ভেতর থেকে সাড়ে ৯ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।
বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজার গাছটি রোপণ করেছিলেন বলে স্বীকার করেছেন।
এ ব্যপারে গ্রেফতার মাজেদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.