
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
মোকাম থেকে চাল নিয়ে বাঘায় ফেরা হলো না ব্যবসায়ী সাজাহান আলীর (৫৬)।
আজ শুক্রবার(১৫ ডিসেম্বর) ভোরে ৫টার দিকে রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের এলাকায় ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি।
চাল ব্যবসায়ী সাজাহান আলী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের জামাত আলীর ছেলে ও তিনি বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের একজন চাল ব্যবসায়ী।
জানা গেছে, আড়ানী থেকে ভুটভুটি নিয়ে চাল ক্রয়ের জন্য রাজশাহীর তানোরের উদ্দেশ্যে রওনা হন শাজাহান আলীসহ কয়েকজন। এ সময় রাজশাহীর আম চত্বর পার হয়ে তানোরের দিকে যাচ্ছিল। ভুটভুটি রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সাজাহান আলী মারা যান।
এদিকে ভুটভুটির চালক আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের আবুল গাজীর ছেলে মিলন হোসেন (৩০) ও হেলপার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিদ্যুত আলীর ছেলে হৃদয় হোসেন (২২) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাথে থাকা আরেক চাল ব্যবসায়ী আরিফুল ইসলাম টিপু বলেন, আহত ভুটভুটি চালক মিলন হোসেনের অবস্থা অত্যান্ত আশংকাজনক। তার নাম মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
এ বিষয়ে পবা থানার এসআই তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। #
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.