
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার বাগমারা থানায় অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা রাজশাহীর বাগমারা থানার নামকানা (ভোলারমোড়) গ্রামের আয়নুল মণ্ডলের ছেলে
আনোয়ার হোসেন মন্ডল (২৪), ও রফিকুল ইসলামের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৫)।
এসময় তাদের কাছ থেকে গাঁজা-৬ কেজি, মোবাইল-২টি,সীম-৩টি, মোটরসাইকেল-১টি, ও ট্রাভেল ব্যাগ-১টি উদ্ধার করা হয়।
গত শনিবার বিকাল ৫টার দিকে উক্ত এলাকা হতে র্যাব-৫ এর সদস্যরা ওই দুইজন মাদক ব্যবসায়ীকে উক্ত মালামালসহ গ্রেফতার করে।
র্যাব-৫ এর আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন ঝিকরা ফৌজদারপাড়াস্থ মাছ চাষের ঘেরের পাড়ে লোক-চক্ষুর আড়ালে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করতেছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে তাদের দখলে থাকা ১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ১ টি ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বাগমারা থানার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুরিয়া বা পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.