
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সুর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নিরবতা পালন, এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোস্তাক হোসেন, যুগ্ম সম্পাদক মো: আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মুকুল শেখ, মহানগর যুবলীগ নেতা আশরাফ হোসেন বাবু, রবিউল ইসলাম রুবেল, আরকান উদ্দিন বাপ্পি, আনোয়ার হোসেন মানিক, একরামুল ইসলাম বাবু, দুরুল হোদা, আলম শেখ, সৈয়দ ইউসুফ হোসেন, সেলিম রেজা, হাসানুজ্জামান সোহাগ, শফিক, তৌফিক শাহ, আরিফুল হক কদমসহ মহানগর যুবলীগের সাংগঠনিক ৩৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র জন্মদিনের কেক কাটা হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.