
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীতে র্যাবের পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ দুজন আটক হয়েছেন। এর মধ্যে একজন পবায় ও অপর জন্য দুর্গাপুরে।
পবায় অন্য বাসায় প্রায় ২ কেজি গাঁজা রেখে বিক্রি সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। ওই মাদক কারবারির বাসার ডাইনিং থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে পবা উপজেলার বজরাপুর এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারির নাম শাহ আলম (৪৫)। সে বজরাপুর গ্রামের মৃত শুকচাঁন মণ্ডলের ছেলে। ওই বাড়ির মালিক ইসমাইল হোসেনের (৪৩) ডাইনিংয়ে গাঁজা রেখে বিক্রির চেষ্টা করছিল। তবে বাড়ির মালিক ইসমাইল পালিয়ে গেছে।
র্যাব জানায়, পবা থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক ইসমাইলে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে রাজশাহীর দুর্গাপুরে শাকের মধ্যে ৪০০ গ্রাম হেরোইন পাচার করার সময় এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার সন্ধ্যায় উপজেলার পালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে র্যাবের
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫। গ্রেপ্তার মাদক কারবারির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি পুঠিয়া উপজেলার কানরা দুদুর মোড় এলাকার হায়াত আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি বিক্রি করার জন্য তার কাছে রেখেছিল। সেগুলো পাচার করার জন্য কৌশলে শাকের মধ্যে নিয়ে যাচ্ছিল। এর আগে ঢাকার তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা আছে।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.