রহিদুল ইসলাম, রাজশাহীঃ
নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে মূলত এই কর্মসূচি পালন করা হচ্ছে। কারণ নারীরা পিছিয়ে ছিলেন। তাদের ভাল দিকগুলো সমাজে তথা রাষ্ট্রের অন্যান্য মানুষজন জানতে পারতেন না। এজন্য বর্তমান সরকার বিগত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ২০১৩-২০১৪ অর্থ বছর থেকে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে সংগ্রামী নারীদের নির্বাচন করা হচ্ছে। এত করে নারীরা স্বীকৃতি পাচ্ছেন। জয়িতাদেও দেখে অন্যান্য নারীরাও উজ্জীবিত হচ্ছে বলে মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা মহাপরিচারক (গ্রেড-১) কেয়া খান এই কথাগুলো বলেন।
তিনি বলেন, নারীদের উন্নয়নের সরকার বদ্ধপরিকর। এখন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় সর্বোচ্চ পদে নারীরা রয়েছেন। এছাড়াও জাতীয় সংসদ থেকে স্থানীয় সরকারে নারীরা প্রতিনিধিত্ব করছেন। এ থেকেই বোঝা যায় এ সরকার একজন নারী উন্নয়ন বান্ধব সরকার। তিনি আরো বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সরকারের অন্যান্য প্রতিষ্ঠান হতে নারীদের কর্মমুখি করে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া হত দরিদ্র নারীদের মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে প্রতিমাসে ৩ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। সেইসাথে তাদের সঞ্চয়ী করে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, গর্ভবতী মা দুগ¦দানকারী মায়েদের সরকার ভাতা প্রদান করছেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে এপর্যন্ত সকল জয়িতার বর্তমান অবস্থা ও অবস্থান জানতে বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেন তিনি।
রাজশাহী বিভাগীয় কমিটির ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ পিপিএম, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) হেদায়েতুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ ও সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন শবনমসহ বিভিন্ন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ এবং রাজশাহী বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়পুরহাট জেলার সাহেবপাড়া গ্রামের হাছনা বেগম ও রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার অন্তর্গত ছোটবনগ্রাম এলাকার সোনিয়া খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অজর্নকারী নারী রাজশাহীর চারঘাট উপজেলার শিউলী আক্তার ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের তাছলিমা, সফল জননী নারী ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলসানারা বেগম ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফরিদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মর্জিনা ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পরিনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.