
রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫) মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।
র্যাব-৫ এর একটি দল রোববার দিবাগত রাত ১টার দিকে নগরীর মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল বাবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্র কারবারি। তিনি দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রি করতেন। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক হন তিনি। সেই মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল রাজশাহীর একটি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.