
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
বিস্ফোরক আইনের মামলায় ১৮ বছরের পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামি বেলালকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা হতে গ্রেফতার করেছে সদর কোম্পানি র্যাব-৫ রাজশাহী।
র্যাব-৫ জানায়, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক ২৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ আটটার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর এর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক লেকপার এলাকায় অপারেশন পরিচালনা করে নওগাঁ জেলার মান্দা থানার নাশকতা মামলা নং- ১০২/০৭, ধারা- বিস্ফোরক দ্রব্য আইনের ২ এর ওয়ারেন্ট ভুক্ত ১৮ বছরের পলাতক আসামী বেলালকে গ্রেফতার করে ।
ধৃত আসামি কে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়ানোর উদ্দেশ্য ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করে আসছিল মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.