রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা-সহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রামস্থ জনৈক রবু মিয়ার পুকুরের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে ওই দুই মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে, সেলিম রেজা (৩২) ও জাহিদুল ইসলাম সনি (২৮)। সেলিম রেজা রাজশাহী জেলার গোদাগাড়ীর থানার গড়েরমাঠ গ্রামের মৃত সোলাইমান আলীর পুত্র এবং জাহিদুল ইসলাম সনি একই জেলার একই থানার মহিষালবাড়ী গ্রামের সাইফুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে পুলিশ জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পিএসআই(নিরস্ত্র) রুহুল আমীন শামীম ফোর্স-সহ গত ২ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো।
তারা এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রামস্থ জনৈক রবু মিয়ার পুকুরের সামনে পাকা রাস্তার সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পিএসআই(নিরস্ত্র) রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত রাত পৌনে ১০টার দিকে অভিযান পরিচালনা করে।
এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত সাড়ে ১০ টার দিকে অভিযুক্ত সেলিম রেজার দেহ তল্লাশি করে তার পরিহিত ফুল প্যান্টের সামনের ডান পকেট হতে দুইটি নীল রঙের জিপারযুক্ত এয়ারটাইট পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.