
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
অভিনব কায়দায় মাদক পরিবহনকালে রাজশাহীর পুঠিয়া এলাকায় প্রাইভেট কারে চেকপোষ্ট করে ৪০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব -৫ রাজশাহী সদস্যরা ।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মেহেদী হাসান হিরো (২৫), পিতা-মোঃ আব্দুল আউয়াল, মাতা-মোছাঃ হামিদা বেগম, সাং-শিমুলবাড়ি জাগলাটারি, উপজেলা/থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম, ও ফারুক উদ্দিন শাহ (৪৫), পিতা-মৃতঃ অলিম উদ্দিন শাহ, মাতা- মৃতঃ ফরিদা বেগম, সাং- বড় হাশিমপুর, শাহাপাড়া, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর।
র্যাব-৫ জানায়, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক আজ সোমবার( ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিঃ) দুপুর পৌনে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালপাড়া মৌজাস্থ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাঁকা রাস্তার উপর একটি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কারে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) চেকপোস্ট পরিচালনা করে ৪০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল, ২টি সিম সহ আসামীদ্বয়কে গ্রেফতার করেন।
র্যাব-৫ আরোও জানায়,
সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.