
রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীর আদালত চত্বরে প্রকাশ্যে এক কাজী ও নারী লাথালাথি করে উভয় শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার আমলি আদালতের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী (৩৫) নারী জানান, মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের কাজি মোস্তফা হোসেন ভিক্টর ও তাঁর ছোট ভাই বাকশিমইল ইউনিয়নের কাজি মোকাদ্দেম হোসেন শাওন—দীর্ঘদিন ধরে ভুয়া রেজিস্ট্রার দিয়ে বিয়ের নামে প্রতারণা করে আসছেন।
সম্প্রতি তাঁর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ৩৮ লাখ টাকার দেনমোহর নিয়ে আপস করতে চাপ দিচ্ছিলেন তারা দুই ভাই । রাজি না হওয়ায় প্রকাশ্যে শাওন তাকে লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি।
কাজী শাওন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই নারী শাওনকে লাথি মারলে শাওনও পাল্টা লাথি মারেন। বড় ভাই ভিক্টর পাশে থাকলেও হতবাগ হয়েছেন তিনি। লাথি মারামারির
পরে কথা-কাটাকাটির এক পয্যায়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।
তবে ভুক্তভোগী নারী জানান, তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে কথা বলতে ভিক্টরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমে ওই নারী আমার ভাইকে লাথি মেরেছে। এরপর আমার ভাইও লাথি মারে। তবে ঘটনাটি ঠিক হয়নি।’ তিনি নিজে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাজশাহী জেলা রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.