
আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালি থানার শ্যামপুর (বালুরঘাট) গ্রামের মো: সোলাইমান আলীর ছেলে মো: সুজন আলী (২৯)।
গতকাল ১ মার্চ ২০২৬ তারিখ রাত সাড়ে ৯ টায় মতিহার থানার চর শ্যামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আসামি সুজনকে আটক করে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামি সুজনের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ১টি মাদক মামলাসহ মোট ২ টি মামলা চলমান রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.