
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: ইউসুফ আলী (৪৫) ও মো: রিমন আলী (২২)। ইউসুফ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবড়া গ্রামের মো: একরামুল হকে ছেলে ও রিমন আলী একই এলাকার মো: জামিরুল ইসলামের ছেলে।
রাজশাহী নগর পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেন্সিডিল এনে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে ইউসুফ আলী ও মো: রিমন আলীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.