
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
: রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় একটি সরকারি গাড়ি লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণ ঘটনা হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলগেট এলাকার চা বিক্রেতা সেলিম হোসেন জানান, আমি দোকানে চা বানাচ্ছিলাম। রাস্তায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস রাখা ছিলো। আর রাস্তা দিয়ে একটি সরকারি জিপ গাড়ি যাচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পায় এবং আশপাশের এলাকা ধোয়ায় অন্ধকার হয়ে যায়। আতঙ্কে লোকজন নিরাপদে সরে যায়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি হোসেন সোহরাওয়ার্দী বলেন, বাংলাদেশ রেশম বোর্ডের মহাব্যবস্থাপক ওই দিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকের যোগে এসে তিন দৃর্বৃত্ত ওই গাড়িটি লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যায়। কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.