
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৫১১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন ও দুটি সীমকার্ডসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
আটক মাদক ব্যবসায়ী আশিকুর রহমান আশিক (২৩) রাজশাহীর মহানগরীর বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টায় আশিকুর রহমানকে আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জানতে
পারে যে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ২নং বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামস্থ আটককৃত ব্যক্তি আশিকুর রহমান আশিক এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই আশিকের বসতবাড়ীতে র্যাবের টিম পৌঁছে তার বাড়ী ঘেরাও করে তল্লাশী চালায়। এসময় আশিক কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই আটক করে।
আটককৃত আশিক র্যাবের
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বসতবাড়ীতে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট আছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির শয়ন কক্ষে থাকা ড্রেসিং টেবিল এর ড্রয়ারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
র্যাব-৫ আরও জানায় যে, আশিক দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.