
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান
আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায়
রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারসমূহ পরিদর্শন করেন।
এসময় তিনি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা চেকপোস্ট, পবা থানা চেকপোস্ট ও বেলপুকুর চেকপোস্ট ঘুরে দেখেন এবং সেখানে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার চেকপোস্টসমূহে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন তল্লাশি কার্যক্রম এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব পর্যবেক্ষণ করেন।
এছাড়াও তিনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.