
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও মতিহার থানা বিএনপির সাবেক সদস্য আব্দুল মালেকের জানাজা নামাজ শনিবার (২ মে) সকালে চকপাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.