বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নদীর সাথে থাকা সরকারি জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
তিনি মরজাল ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য হোসেন।
স্থানীরা জানান,এই ওয়ার্ডের ইউপি সদস্য বাড়ির সামনে রাস্তার তীর ঘেষে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করছে ওই ইউপি সদস্য। এই স্থাপনা করতে গিয়ে ছোট বড় বেশ কয়েকটি গাছ তিনি কর্তন করেও জানান তারা।
তবে এ সকল অভিযোগ মিথ্যা দাবী করে ইউপি সদস্য জানান, আমি মরজাল ইউনিয়ন পরিষদের তিন বারের ইউপি সদস্য। আমি ইউপি সদস্য হওয়ার পর এ রাস্তা নির্মান করি। সম্প্রতি আমি আমার বাড়ির সামনে থাকা নিচু জমিতে মানুষের আড্ডা খানার জন্য আমাদের নিজেদের জমিতে একটি বসার স্থান নির্মাণ করছি। এটি কোন সরকারি জায়গা নয়, এটি আমাদের মালিকানা

জায়গা।
এ বিষয়ে মরজাল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুজ্জামান আরমান মোল্লা জানান,যদি কেউ সরকারি জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ ও গাছ কর্তনের সাথে জড়িত থাকে৷কর্তৃপক্ষ দ্রুত যথাযথ আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.