
শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখরনগর গ্রামের এক মাদক ব্যবসায়ী।
মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃত হলেন পিতা সিরাজুল ইসলামের ছেলে আমির হোসেন(২৮) উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখরনগর গ্রামের বাসিন্দা।
রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশের দিক নির্দেশনায় উপপরিদর্শক আব্দুল হালিম , ফয়সাল আহমেদ,মোঃ জোবায়ের হোসেন ও সংগীয় ফোর্সসহ ৫ মে বিশেষ অভিযানে রাত ৮.৩০ ঘটিকায় উত্তর বাখরনগর বাজার সংলগ্ন উত্তর বাখরনগর ইউনিয়ন কমপ্লেক্স এর পশ্চিম পাশে আড়িয়াল খা নদীর পাশে কাচা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আমির হোসেনকে ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনিক ১৯(ক) মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাছাড়া উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরদ্ধে চুরি,ডাকাতির প্রস্তুতি, মাদক সহ ও অন্যান্য একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.